নামাজরত অবস্থায় মৃত্যু বরণ করলেন চমেক চিকিৎসক

সময় ট্রিবিউন | ৭ মে ২০২১, ১৫:৩০

ছবি: ইন্টারনেট

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. মাসুদ পারভেজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৬মে) রাতে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাসায় এশার নামাজ আদায় করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ পিতা ও ৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ডা.মাসুদ পারভেজ এর আকস্মিক মৃত্যুতে চিকিৎসকমহল ও তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডের সর্বত্র শোকের ছায়ার নেমে এসেছে।

ডা. মাসুদ পারভেজের পারিবারিক সুত্র জানায়, নামাজরত অবস্থায় ডা. মাসুদ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নিকটবর্তী ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সকাল ১১ টায় সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জুমা বারৈয়াঢালা ইউনিয়নের বহরমপুর নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারের সদস্যরা নিশ্চিত করেছে।

ডা.মাসুদ পারভেজ এর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব