রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ মে ২০২১, ০৩:৩৬

ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় গলায় থাকা ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে শ্বাসরোধে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রুবায়েত আফরোজ সেজুতি (১৫)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টায় দিকে উপজেলার সাতেঙ্গা গ্রামে। নিহত সেজুতি ওই গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। সে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (৫ মে) রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫) নামাজরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালে নিহত চাচীকে দেখতে মায়ের সাথে সেজুতি গ্রামের বাড়ি সাতেঙ্গা যায়। বেলা ১১টায় জানাজা শেষে ব্যাটারি চালিত অটোরিকশায় ভালুকাতে বাসায় ফেরার সময় পথিমধ্যে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে শ্বাসরোধে ঘটনাস্থলেই সেজুতি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেজুতির মা ও স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর