২২ দিন পর সড়কে গণপরিবহন

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ১৮:৩৯

টানা তিন দফা লকডাউন শেষে বৃহস্পতিবার ভোর থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে-ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউনের পর দীর্ঘ ২২ দিন পর রাজধানী ঢাকার রাস্তায় গণপরিবহন চলা শুরু হয়েছে। টানা তিন দফা লকডাউন শেষে বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে।

তবে রাজধানীতে গণপরিবহন খুললেও আন্তঃজেলার মধ্যে বাস চলাচল খুলছে না।

বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু জেলার ভেতর গণপরিবহন চলাচল করতে পারবে।

আন্তঃজেলার পাশাপাশি যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচলও বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে সার্বিক কার্যাবলি ও চলাচলের ওপর কিছু শর্ত দিয়ে বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা