নিশ্চয় আল্লাহ আমাদের মহামারি থেকে মুক্তি দেবেন: আইনমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ০৪:০১

কসবার ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, হার্ভেস্টার মেশিন ও ৫৪০টি সেলাই মেশিন বিতরণকালে। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সারাবিশ্ব করোনা মহামারিতে আক্রান্ত। আপনাদের অনুরোধ করবো আপনারা যখনই সময় পাবেন আল্লাহর কাছে দোয়া করে পানাহ (ক্ষমা) চাইবেন। আল্লাহ যেন আমাদের এই মহামারি থেকে মুক্তি দেন সেই দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ আমাদের সকলের দোয়া শুনবেন। আমি নিশ্চিত আল্লাহ আমাদের ক্ষমা করে এই মহামারি থেকে মুক্তি দেবেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা, ছয়টি হার্ভেস্টার মেশিন ও ৫৪০টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বুধবার (০৫ মে) দুপুরে কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে সুবিধাভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। করোনাকালীন শ্রমিক সংকটে পড়া কৃষকদের জমির ধান কেটে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের প্রশংসাও করেন মন্ত্রী।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া, কসবা প্রেস ক্লাব সভাপতি আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুনূর রশিদ ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা