মাথা গুজার ঠাঁই হচ্ছে আরও ২৯ ভূমিহীন পরিবারের 

হালুয়াঘাট প্রতিনিধি | ২০ জুলাই ২০২২, ০২:৩৯

সংগৃহীত

“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না “ প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে সারা দেশের ন্যায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ময়মনসিংহের হালুয়াঘাটে ২৯ টি ভূমিহীন ও গৃহীন উপকারভোগী পরিবার পাবে সরকারি ঘর।

বুধবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। 

এসময় আরো জানানো হয় সারা দেশে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার দুইশত ২৯ টি ঘর উদ্ভোধন করবেন। সে ধারাবাহিকতায় উদ্বোধনের পর হালুয়াঘাটে ২৯ টি ঘরের জমির কুবুলিয়তের কপি, খতিয়ান, ও সনদপত্রসহ ফোল্ডার উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। নতুন করে ২৯ টি ঘরের মধ্যে উপজেলার ধুরাইলে ২০টি, বাঘাইতলা গ্রামে ৫টি ও নড়াইল গ্রামে ৪টি ঘর রয়েছে। 

উল্লেখ্য এর আগে তিনটি ধাপে হালুয়াঘাটে ১৮০ জন ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে ১০০ দ্বিতীয় পর্যায়ে ৪০ টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪০ টি ঘর রয়েছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) এমরান আল হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা