বান্দরবানের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন আরও ৭৪টি পরিবার

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ২০ জুলাই ২০২২, ০২:২২

সংগৃহীত

মুজিববষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় তৃতীয় পর্যায়ের(২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয় প্রেস ব্রিফিং করেছে বান্দরবান জেলা প্রশাসক।

১৯ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতথিি ছলিনে বান্দরবান জলো প্রশাসক ইয়াছমনি পারভীন তিবরীজি।

জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন । উদ্বোধনের বান্দরবান জেলায় গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ৫টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায়-১০টি, লামায়-৩৬টি, আলীকদমের-৫টি, রুমাইয়-১৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৯টিসহ মোট ৭৪টি হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসনের তথ্যনুযায়ী, পার্বত্য জেলায় বান্দরবানের হালনাগাকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা রয়েছে ৩ হাজার ১শত ২৫টি। তার মধ্যে ১ম পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর পেয়েছেন ২ হাজার ১ শত ৩৪টি,২য় পর্যায়ের ৫ শত ৬৪টি ও ৩য় পর্যায়ের (১ম ধাপ) ২শত ৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক পরিবারের জন্য ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমতল আর পাহাড়ের পাদদেশে জায়গায় ভূ-পৃষ্ট ভিন্ন পরিলক্ষিত। পাহাড়ে উঁচুতে ঝুকিঁপূর্ণ বসবাসকারীরা সেই জায়গা উপর যদি কেউ ঘর নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে তাদেরকে আমরা নিরুসাহিত করে থাকি। কারণ পাহাড়ের উচুঁতে ঘর নির্মাণ করা হলেই যেকোন মুহূর্তে পাহাড় ধবসে পড়ে মৃত্যু হানী ঘটনা ঘটতে পারে।তাই সববিছু বিবেচনা করে প্রশাসন পক্ষ থেকে পাহাড় হলেও ঝুঁকিমুক্ত এলাকায় ঘর নির্মাণের ব্যবস্থা গ্রহন করে থাকি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ম্যাজিষ্ট্রেট রাজিব বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক, যমুনা টিভি জেলা প্রতিনিধি বাটিং মারমা, এনটিভি জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়াসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা