ধলপুরে কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ৫ মে ২০২১, ০২:১৯

ছবি: সংগৃহীত

করোনা সংকটে কর্মহীন মানুষের কাছে ঈদ আনন্দ এক বেদনার নাম। নিদারুন কষ্টে থাকা সেই মানুষগুলোর মুখে ঈদের আগে এক চিলতে হাসি এনে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগরের সভাপতি কামরুল হাসান রিপন।

মঙ্গলবার (৪ মে) ঢাকা ৫ আসনের ধলপুর কমিউনিটি সেন্টারে সামনে কর্মহীন অসহায়-দিনমজুর-সংকটপীড়িত  এক হাজার মানুষকে ঈদের উপহার তুলে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর সার্বিক সহযোগিতায় এই উপহার সামগ্রী দেয়া হয়।

রোববার থেকেই দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেয়ার এই কর্মযজ্ঞ শুরু করেন তিনি। প্রতিদিন এক হাজার পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন তিনি। এর মধ্যে রয়েছে পোলাও চাল, চিনি, কয়েকপ্রকার সেমাই, দুধ, ভোজ্য তেল ইত্যাদি।

এ সময় কামরুল হাসান রিপন বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই সংকটে মানুষের পাশে দাড়ানোর। দলের একজন কর্মী হিসেবে সেই নির্দেশনা অনুযায়ী কিছু করার চেষ্টা করছি। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। কারন তিনি বেঁচে থাকলেই বাংলাদেশের উন্নয়নের চাকা অব্যাহত থাকবে। মানুষ ভালো থাকবে।

তিনি বলেন, যেখানে করোনা মোকাবিলায় সারা বিশ্ব টালমাটাল তখন জননেত্রী শেখ হাসিনার বিচক্ষন সিদ্ধান্ত আমরা ভালো আছি। একটি মানুষকেও না খেয়ে থাকতে হয়নি। মানুষের জন্য তার খাদ্যসামগ্রী বিতরনের এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম জানু, ৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৪৮ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা