যানবাহনের চাপ নেই বঙ্গবন্ধু মহাসড়ক ও পদ্মা সেতুর টোল প্লাজায়

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২২, ২১:৫৫

সংগৃহীত

ঈদ যাত্রায় যানবাহনের চাপ নেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও পদ্মা সেতুর টোল প্লাজায়।

আজ শনিবার সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এবং মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ নেই। টোল প্লাজায় যানবাহন এসে স্বাভাবিক গতিতে টোল দিয়ে পাড়ি দিচ্ছে গন্তব্যের দিকে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘গতকাল বিকেল থেকেই যানবাহনের চাপ কমতে থাকে। তবে, আজ সকালে চাপ নেই বললেই চলে। যানবাহন স্বাভাবিকভাবেই টোল দিয়ে পাড়ি দিতে পারছে পদ্মা সেতু।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘কোনো যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে না। টোল দেওয়ার জন্য গতকাল মহাসড়কজুড়ে থাকা দীর্ঘ সারি আজ নেই। আজ যেকোনো যানবাহন স্বচ্ছন্দে টোল প্লাজা লাইনে এসে দাঁড়িয়ে সময়ক্ষেপণ না করেই পাড়ি দিতে পারছে গন্তব্যে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা