শাহবাজ শরিফকে ১ হাজার কেজি আম পাঠালেন শেখ হাসিনা

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ জুলাই ২০২২, ২০:৪৯

শেখ হাসিনা ও শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে ১ হাজার কেজি 'আম্রপালি' আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের কাছে উপহারের আম হস্তান্তর করেন।

পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদসহ উপহারটি গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই উপহার ভ্রাতৃপ্রতিম দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।'

এর আগে গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে এক মেট্রিক টন 'আম্রপালি' আম পাঠিয়েছিলেন।

এ ছাড়া ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহকে উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব