প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত!

সিরাজগঞ্জ প্রতিনিধি | ৪ মে ২০২১, ০৩:০৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই প্রেমিক পলাতক রয়েছেন। সোমবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবম শ্রেণির ছাত্রী পুজা সরকার (১৫) ওই গ্রামের পবিত্র সরকারের একমাত্র মেয়ে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সাথে পুজা সরকারের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ কয়েকদিন যাবৎ তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল এবং পুজার অন্যত্র বিয়ের ব্যাপারে পুজার বাবা সিদ্ধান্ত নিলে প্রেমিক সঞ্জয় সরকার (১৮) ক্ষিপ্ত হয়। সোমবার সকালে পুজা তার বাড়ির উঠানে কাজ করছিল, এমন সময় পিছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে সঞ্জয়। আঘাতের একপর্যায় পুজা মাটিতে লুটে পড়ে। পুজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই পুজা মারা যায়। এ সময় সঞ্জয় নিজের শরীরেও ঐ ছুরি দিয়ে আঘাত করে আহত হয় এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় পুজার বাবা পবিত্র সরকার বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর