জাজিরা প্রান্তেও পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২৬ জুন ২০২২, ০০:২৯

পদ্মা সেতুর ফলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ছবি: পিআইডি

মাওয়া প্রান্তে উদ্বোধনের পর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ফলক ও মুর‌্যাল উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জাজিরা প্রান্তে সেতুর ফলক উন্মোচন করেন।

১২ টার কিছু আগে তিনি মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বেলা সাড়ে ১২টার দিকে জাজিরা প্রান্তে পৌঁছায়। সেখানে মোনাজাত হয়। এরপর ‘পিতা ও কন্যা থিমের’ মুর‌্যাল-২’ ও সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মাওয়ার সুধী সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে তিনি পদ্মা সেতুর ফলক ও ‘পিতা ও কন্যা থিমের’ মুর‌্যাল-১ উন্মোচন করেন।

উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেতুতে উঠে। কিছুটা পথ গিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর গাড়িবহর সেতুতে নামে। সে সময় বিমানবাহিনীর কয়েকটি উড়োজাহাজ আকাশে ডিসপ্লে করে।

বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ার সুধী সমাবেশে এসে পৌঁছান। তিনি ছিলেন এই সমাবেশের প্রধান অতিথি। সমাবেশের সভাপতি ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর