নিবন্ধন ছাড়াই চলছিল স্পিডবোটটি, ছিলো না চালকের সার্টিফিকেট

সময় ট্রিবিউন | ৪ মে ২০২১, ০১:৫৮

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে ডুবুরিরা-ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়া স্পিডবোটটির কোনো নিবন্ধন ছিল না। এছাড়া চালক শাহ আলমের দক্ষতার সার্টিফিকেটও ছিল না।

বিকেলে শিমুলিয়ার নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উল্টে যাওয়া স্পিডবোটটির নিবন্ধন ছিল না। চালকের যোগ্যতা সনদও নেই। এ নৌ রুটের সব বোটের একই অবস্থা।’

তিনি জানান, স্পিডবোটটি কোথা থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল, নৌ-পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। চলমান বিধি-নিষেধের মধ্যে গত এক মাসে শিমুলিয়া ঘাটে স্থানীয় প্রশাসন কোনো অভিযান পরিচালনা করেনি।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যেসব স্পিডবোট চলাচল করে সেগুলো নিবন্ধিত নয় বলে জানান তিনি।

মো. শাহাদাত হোসেন আরও জানান, তাদের পর্যাপ্ত জনবল না থাকায়, স্পিডবোট সংক্রান্ত নির্দেশনা নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।

এদিকে এই দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকে দায়ী করেছে মাদারীপুর জেলা প্রশাসন ও পুলিশ।

শিমুলিয়া স্পিডবোট ঘাটের ইজারাদার আশরাফ হোসেন জানান, স্পিডবোটটির মালিক লৌহজং উপজেলার চান্দু মিয়াঁ।

সিটি/আরএইচএস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব