অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ২১:৩৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে চলা কঠোর লকডাউনের সময় ঈদ পর্যন্ত বাড়ালো সরকার। তবে এই লকডাউনের মধ্যেই ৬ মে থেকে জেলার ভিতরে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বন্ধ থাকবে এক জেলা থেকে আরেক জেলা যাবার বাস। এছাড়া বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন চলাচলও।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো ঈদ পর্যন্ত সেভাবেই থাকবে। তবে শহরের ভেতরে বাস চলবে কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউনের বিধিনিষেধ জারি হয়। ১৪ এপ্রিল বিধিনিষেধ আরও কঠোর করা হয়, যা ‘কঠোর লকডাউন’ নামে পরিচিতি পায়। তখন থেকেই সড়ক, নৌ ও রেলপথে যাত্রী পরিবহন বন্ধ আছে।

সম্প্রতি দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন এখনও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারা দেশে বিক্ষোভ করেন সড়ক পরিবহন শ্রমিকরা।

আনোয়ারুল ইসলাম বলেন, ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। আর যেসব মার্কেটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে না প্রয়োজনে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে। ঈদে পোশাক কারখানায় তিন দিনের বেশি ছুটি দেয়া যাবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা