মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে

শফিক স্বপন, মাদারীপুর  | ১১ জুন ২০২২, ০০:৪৫

সংগৃহীত

মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজশিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে।

শুক্রবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এসব কথা বলেন।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে উন্মুক্ত মাঠে ২ একর খাস জমির উপর এই স্কুল ও কলেজে নির্মাণ করা হচ্ছে। শাজাহান খান তার বক্তব্যে জানান চালু হতে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি মাদারীপুরে শিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে। 

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান খান, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী  কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিগর্গ, স্থানীয় পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এই  প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে ছেলে ও মেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এই বিদ্যালয়ে থাকছে আইসিটি ল্যাব, খেলার মাঠ, বিজ্ঞানাগারসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।  জেলা প্রশাসক  ড. রহিমা  খাতুন জানান ২০২৩ সালের জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে শিক্ষক ও কর্মচারী নিয়োগোর জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। অনুষ্ঠানে আরো বলা হয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে  । 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা