জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাবাব ফাতিমা

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২২, ২২:২৬

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা-ফাইল ছবি

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বৃহস্পতিবার মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এ দায়িত্ব দেন বলে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের দপ্তর জানিয়েছে, রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ ফোরামে কাজ করবেন।

ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে তিনি জামাইকার কোর্টেনে র‌্যাটরের স্থলাভিষিক্ত হলেন।

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিমালা প্রণয়ন, অ্যাডভোকেসি এবং প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা।

আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে জাতিসংঘের কাঠামোতে তিনিই হবেন সর্বোচ্চ পদাধিকারী বাংলাদেশি নাগরিক।

২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন রাবাব ফাতিমা। তার আগে তিন বছর তিনি রাষ্ট্রদূত হিসেবে জাপানে বাংলাদেশ মিশন সামলেছেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব থেকে বিদায় নেবেন রাবাব ফাতিমা।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট এবং ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি এলডিসি-৫ এর প্রস্তুতিমূলক কমিটির কো-চেয়ার, ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট ও ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা