অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশীদ

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ০১:৪৩

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) কে গত বছরের ৯ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব প্রদান করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) পেশাগত জীবনে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ২০০৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

মাত্র ১০ মাস নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হন।

এছাড়া তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এর আগে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের গর্বিত সন্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর