ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর জন্য ব্যাংক একাউন্ট;

প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেটার রুবেলের আর্জি

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ১০:৪৪

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর জন্য ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সারা দেশের মানুষ সাধ্যমত সে একাউন্টে টাকা জমা দিবে এবং সে টাকা দিয়ে আগুন নেভানোর আধুনিক সরঞ্জাম কেনা হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয় জন কর্মী আগুনে পুড়ে মারা যান। এছাড়া আরও ৪০ জনের মত ডিপোতে কর্মরত শ্রমিক ও কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারান। এ ঘটনায় সারা দেশে শোকের আবহ চলছে। এমন অবস্থায় রুবেল হোসেন এ দাবি জানালেন।

নিচে রুবেল হোসেনের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

মাননীয় প্রধানমন্ত্রী,

দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন। আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দিব, যে যা পারি তাই দেব। 10 100 1000 10000। দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের "পদ্মা সেতু" করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারবো, দয়া করে আপনি আমাদের কে সেই সুযোগ টা করে দিন।

এদেশের মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায় এর নাম সোনার বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের