উন্নয়নের ক্ষেত্রে

প্রধানমন্ত্রী একটা ইউনাইটেড বাংলাদেশ তৈরি করেছেন: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি | ২ মে ২০২১, ২৩:০৫

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা ইউনাইটেড বাংলাদেশ তৈরি করেছেন বলে মন্তব্য করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অতীতের কোন প্রধানমন্ত্রী বা সরকার প্রধান এটা করে নাই।

রবিবার সকাল ১০ টার দিকে দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুধু করোনা মোকাবিলা নয়, আর্ত মানবতার সেবা ও উন্নয়নের ক্ষেত্রে যাকে যেখানে দয়িত্ব দিলে দেশটা এগিয়ে যাবে; তাকে সেখানে সে দায়িত্ব দিয়েছেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে কাজ করছেন। সেনাবাহিনী মানেই ব্যারাকে থাকবে, যুদ্ধের প্রস্তুতি নিবে এমন না; প্রধানমন্ত্রী তাদেরকেও উন্নয়নের কাজে লাগাচ্ছেন। উন্নয়নে সবাই অংশীদার হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার ব্যাংক আছে, কল্যাণ সংস্থা আছে। এতে উন্নয়ন গতিশীল হচ্ছে। উন্নয়নটা তো বাংলাদেশের মূল উন্নয়নের সঙ্গে যুক্ত হচ্ছে।

প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার এ উপজেলার অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সেবা করোনা চিকিৎসার বিভিন্ন খোঁজ খবর ও দিক নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান রাখার নির্দেশনা দেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা করোনার সময়ে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা করোনায় জীবন দিয়েছেন। তাদের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দেয়া উচিত। তিনি বলেন, আওয়ামী লীগের একটা রাজনৈতিক এজেন্ডা আছে। এ ইশতেহার বাস্তবায়ন কে করবে? দেশের উন্নয়ন ও জনগণের মান উন্নয়নে এ ইশতেহার দেয়া হয়েছে। এ ইশতেহার বাস্তবায়ন হচ্ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা