রোগীদের সঙ্গে চিকিৎসকদের ভালো ব্যবহারের আহবান প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২২, ২৩:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

রোগীদের প্রতি চিকিৎসকদের আচরণ পাল্টানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসার চেয়ে সুন্দর আচরণ অনেক বেশি প্রয়োজন। কারণ ডাক্তারের সুন্দর কথায় কিন্তু মানুষ অনেকটা সুস্থ হয়ে যায়। আপনারা নিশ্চয় সেটি করবেন।

সোমবার (৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসের (সিবিপিএস) সুবর্ণজয়ন্তী এবং সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য যথাযথ ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি আমরা। এজন্য যা যা দরকার করছি।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বলবো, দেশের মানুষ যাতে যথাযথ এবং বিশ্বমানের সেবা পায় সেটা নিশ্চিত করবেন। যদিও আমাদের জনসংখ্যা বেশি, রোগীর চাপ বেশি। বিদেশে একজন চিকিৎসক কয়েকজন রোগী দেখেন। আপনাদের অনেক রোগী দেখতে হয় তারপরও কেউ যাতে বঞ্চিত না হয়।

গবেষণার বিষয়ে সরকারপ্রধান বলেন, আমি সব সময় গবেষণায় গুরুত্ব দেই। চিকিৎসা বিজ্ঞানেও গবেষণা বাড়াতে হবে। গবেষণাটা একান্ত প্রয়োজন। এদিকে নজর দিতে হবে সবার। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমার পক্ষ থেকে পাবেন।

তিনি আরও বলেন, ক্ষমতাটা আমার কাছে একটা সুযোগ মানুষের সেবা করার। ভোগ বিলাসে মত্ত থাকা নয়। আপনারাও যে যেই পেশায় থাকেন, সেখানে সেবা দেন। এতেই আনন্দ পাবেন। আমরা শিক্ষাসহ সব দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাঁচি-কাশি হলেও অনেকে বিদেশ চলে যায়। কিন্তু করোনায় তো বিদেশে যেতে পারে নাই। তাদের অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশেও এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল আছে, জানতামই না। তারা যে এই শিক্ষাটা পেয়েছে, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা