নাটোরে প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ২২:৪৩

ছবি: সংগৃহীত

নাটোরে সরাসরি কৃষকদের কাছ থেকে তরমুজ কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছে জেলা প্রশাসন। শনিবার পর্যন্ত এ তরমুজ বিক্রি হচ্ছিল ৫০ টাকায়।

রোববার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তরমুজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

গরম প্রচণ্ড বলে চাহিদা বেড়েছে, কিন্তু বৃষ্টিহীন অবস্থা প্রভাব ফেলেছে ফলনে, আবার লকডাউনের কারণে পরিবহনে খরচ বেশি-এসব মিলিয়েই এবার তরমুজ বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসন তরমুজ বিক্রি শুরুর ‍কিছুক্ষণের মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় তৈরি হয় এবং বেলা ১টার মধ্যে অধিকাংশ তরমুজ বিক্রি হয়ে যায়।

তরমুজ কিনতে আসা এক ক্রেতা বলেন, “শনিবারও নাটোর শহরে তরমুজ প্রতি কেজি ৫০টাকায় বিক্রি হয়েছে। অথচ আজ প্রশাসনের বিক্রয় কেন্দ্রে ৪০ টাকা কেজি দরে কিনতে পেরেছি “

মসজিদ মার্কেটের ব্যবসায়ী বলেন,“নাটোরে তরমুজের দাম এতদিন নাগালের বাইরে ছিল। প্রশাসন বিক্রি শুরু করায় দাম কিছুটা কমতে শুরু করেছে।”

জেলা প্রশাসক বলেন, “মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তারা তরমুজের দাম নিয়ে ঠকছিলেন। তাই বাজার স্বাভাবিক করার প্রয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তরমুজ বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের হুড়োহুড়ি দেখে মনে হচ্ছে ক্রেতারা বিষয়টি ভালোভাবে নিয়েছেন।”

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর