কৃষিপণ্য প্রক্রিয়াজাত করণে প্রযুক্তি নিয়ে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

পাবনা প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৬:০২

সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ। আর এজন্য আন্তর্জাতিক বাজারেও যেতে হবে। যাতে উন্নতমানের কৃষিপণ্য উৎপাদন করে নিরাপদ হিসেবে আমরা বিদেশে রপ্তানী করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদীতে লিচু মেলা উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ঈশ্বরদীতে লিচু, বড়ই, আমসহ বিভিন্ন অর্থকারী ফসল ভালো হয়। আমরা মনে করি ঈশ্বরদীতে কৃষি প্রক্রিয়াজাতকরণ এলাকা হিসেবে একটি ভালো অঞ্চল। এ অঞ্চলে প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প কলকারখানা স্থাপন করা যেতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করণে বিভিন্ন প্রযুক্তির জন্য কাজ করছে সরকার।

পরে তিনি বিএসআরআই প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। 

পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুল ইসলাম ময়েজ। মানপত্র পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাশেম। 

এ সময় পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রচসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দু’দিনব্যাপি লিচু মেলার উদ্বোধন করেন মন্ত্রী। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় অর্ধশত কৃষি প্রযুক্তির নানারকম স্টল স্থান পেয়েছে। এনসময় মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন। এর আগে দুপুরে মন্ত্রী ঈশ্বরদীর নওদাপাড়া গ্রামে লিচু বাগান পরিদর্শন করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের