ট্রেনের টিকিট কিনতে লাগছে জাতীয় পরিচয়পত্র

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২২, ০৪:০৩

ছবিঃ সংগৃহীত

ট্রেনের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র, রেলমন্ত্রীর এমন নির্দেশনা অমান্য করে বিপাকে পড়েছেন অনেকেই। দীর্ঘক্ষণ লাইনে থাকার পরও জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকিট ছাড়াই চলে যেতে হয়েছে তাদেরকে। ঈদে ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহকারীদের জাতীয় পরিচয়পত্র দেখানোর ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার রাজধানীর কমলাপুর ও বিমানন্দর স্টেশন ঘুরে দেখা গেছে জাতীয় পরিচয়পত্র না আনায় লাইনে দাঁড়িয়ে থেকেও শূন্য হাতেই ফিরেছেন অনেকে। কেউ কেউ স্বজনকে ফোন করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে টিকিট নিয়েছেন।

টিকিট নিতে আসা অনেকে জানান, জাতীয় পরিচয়পত্রের নম্বর বলতে হয়। একটি জাতীয় পরিচয়পত্র বিপক্ষে চারটি পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে। বেশি টিকিট নিতে হলে একাধিক জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হচ্ছে।

গত বুধবার রেলমন্ত্রী বলেছিলেন, প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন। আগের মতো একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকিট কিনতে পারবেন না। তিনি বলেন, কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকিট কিনতে যান, তবে তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে।

জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট না দেওয়ার ব্যাপারে স্টেশনের সুপারভাইজার ও রেলওয়ের পরিবহন পরিদর্শক (বাণিজ্যিক) তৌফিকুল আজিম গণমাধ্যমকে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট দেওয়ার সিস্টেম নাই। টিকিট কালোবাজারি ঠেকাতে আমরা জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দিচ্ছি না। পর্যায়ক্রমে এখন থেকে এনআইডি সিস্টেম হবে। এনআইডি দিয়েই টিকিট নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা