শিক্ষার বদৌলতে সভ্যতার বিবর্তন হয়েছে: মোস্তাফা জব্বার

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ০৪:২২

ফাইলছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার বদৌলতে সভ্যতার বিবর্তন হয়েছে।
শিক্ষাকে এ দুনিয়ায় সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার বাহন হিসেবে অবিহিত করে তিনি বলেন,‘এখন শিক্ষাকে সভ্যতার বিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

ডিজিটাল সভ্যতা বা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য ডিজিটাল শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি ডিজিটাল শিক্ষা-প্রসারে সুযোগের প্রয়োজনীয়তা অপরিহার্য। আজকের ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জাদুটি হচ্ছে ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি।এ রই ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ ডিজিটাইজেসনসহ সকল ক্ষেত্রে পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।’
মোস্তাফা জব্বার আজ শনিবার রাজধানীতে বৃহ্ত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার ২৩৩তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, অধ্যাপক যতীন সরকার, বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, বস্ত্র ও পাট সচিব মো: আবদুল মান্নান, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সমন্বয়ক আবদুস সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ প্রমূখ বক্তৃতা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস, ঐতিহ্য এবং ২৩৩ বছর আগে জেলা প্রতিষ্ঠার ঘটনা প্রবাহ তুলে ধরে বলেন, বৃহত্তর ময়মনসিংহ পলিমাটি দিয়ে গড়া এবং এটি বিভিন্ন জাতের শস্য, নানা প্রজাতির মৎস্য ও অন্যান্য সম্পদ সমৃদ্ধ জনপদ।
উল্লেখ্য ১৭৮৭ খ্রিস্টাব্দের ১ মে ময়মনসিংহ জেলা সৃষ্টি হয়। এই জেলার আকার সময়- সময় পরিবর্তিত হয়েছে। ১৯৬৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে এবং ১৯৭৮ খ্রিস্টাব্দে জামালপুর মহুকুমাকে পৃথক করে জেলায় উন্নীত করা হয়।
১৯৮৪ খিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহকুমাকে অলাদা করে এতিনটিকে জেলায় উন্নীত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন। বাসস 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা