শ্রমিক ছাঁটাই বন্ধ, ঝুঁকিভাতাসহ ৯ দাবি শ্রমিকদের

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ০২:১৫

করোনাভাইরাস মহামারীর কারণে কর্মহীন শ্রমিকদের সহায়তা, বাঁশখালী হত্যার হত্যার সুষ্ঠু বিচারসহ বিভিন্ন দাবিতে শনিবার মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ছবি: সংগৃহীত

করোনার মহামারীর বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- (স্কপ)।

শনিবার মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন- মে দিবসের সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঝুঁকিভাতাসহ নয় দফা দাবি জানায় সংগঠনটি। সমাবেশ শেষে শোভাযাত্রা ও বিক্ষাভ মিছিল করেন বিভিন্ন সংগঠনের শ্রমিক ও নেতা-কর্মীরা।

৯ দফা দাবির মধ্যে বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সাথে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন চাওয়া হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, করোনাভাইরাস আমাদের দেখিয়ে দিয়ে গেছে শ্রমিকদের জীবন কত দুর্বিষহ। ঝুঁকি আছে জেনেও জীবন বাজি রেখে জীবিকার জন্য কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। রাষ্ট্র মালিকদের যতটা রক্ষা করে, শ্রমিকদের পাশে দাঁড়ায় না। মে দিবসে কর্মঘণ্টাকে নির্দিষ্ট করতে হবে। মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল ঘোষণাপত্রে নয় দফা দাবি তুলে ধরেন।

তাতে বলা হয়, মহামারীকালে শ্রমিক ছাঁটাই চলবে না। শ্রমিকদের ঝুঁকি ভাতা দিতে হবে। আক্রান্ত শ্রমিকের চিকিৎসার দায়িত্ব মালিক ও সরকারকে নিতে হবে। কর্মহীন শ্রমিকদের খাদ্য ও অর্থ সহায় দিতে হবে।

ঘোষণায় বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সাথে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন চাওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব