কৃষকের ধান কেটে মাড়াইও করে দিলেন তিনি

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২৩:৩৬

জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা-ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে কারণে দুই কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা।

শনিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় খোরশেদ আলম ও শিপন নামে দুই কৃষকের প্রায় দেড় একর জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়ে মাড়াই করে দেন তিনি।

জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা জানান, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষক- কৃষাণীরা মিলে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ বিষয়ে কৃষক খোরশেদ আলম বলেন,‘লকডাউনে ধান কাটার লোক খুঁজে পাচ্ছিলাম না। আজ  এমপি হোসনে আরা আপা তার নেতৃবৃন্দসহ এসে আমার জমির ধান কেটে দিয়ে মাড়াই করে দিয়েছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসময় এমপির সাথে তার দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব