কৃষক কে বাঁচাতে চাই, কৃষি কে বাঁচাতে চাই: কৃষিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২২, ০২:২৮

পেয়াজ বীজের ক্ষেত পরির্দশনে কৃষিমন্ত্রী আ: রাজ্জাক

কৃষক এতো কষ্ট করে, যে ঝুকি নিয়ে পেয়াজ চাষ করে ও পেয়াজের বীজের চাষ করেন। তাই কৃষক কে বাঁচাতে হবে এবং কৃষিকে বাঁচাতে হবে। উৎপাদন মৌসমে যাতে আমদানী বন্ধ করা যায়। সে জন্য আমরা উদ্যোগ গ্রহন করছি বলে জানান কৃষি মন্ত্রী আ: রাজ্জাক। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে কৃষি উদ্যোক্তা শাহিদা বেগমের পেয়াজ ক্ষেত পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পেয়াজ বীজের ক্ষেত পরির্দশনে আসেন। 

এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশ মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা এবং গার্ড অব অর্নার দেন। পেয়াজ বীজের সফল উদ্যোক্তা শাহিদা বেগমসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 

পরে মন্ত্রী শাহিদা বেগমের পেয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন ও হারভেস্ট কাজের উদ্বোধন করেন। 

এসময় তিনি আরও বলেন, এধরনের সফল উদ্যোক্তাদের পাশে আমরা দাড়াতে চাই। তাদের মত হাজারো শাহিদা সৃষ্টি করতে হবে। বিনা সুদে ঋনসহ সরকারের সব রকম সুযোগ-সুবিধা ও সহযোগীতার জন্য এই সরকার কাজ করছে। পেয়াজ ও বীজে যাতে ন্যয্য মূল্য চাষীরা পান সে বিষয়ে আমার কার্যকর ব্যবস্থা গ্রহন করছি। দ্রæতই এই সুফল পাবেন বলেও মন্ত্রী জানান। এছাড়া এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেয়াজ বীজ হারভেস্টিং এর জন্য আধুনিক যন্ত্র আমদানীর উদ্যোগ নিবো যাতে দ্রæত চাষীরা তাদের এই ঝুকিপূর্ন ফসলটি নিরাপদে ঘরে তুলতে পারেন। বাংলাদেশে বর্তমানে ৫৩ প্রকারের আধুনিক যন্ত্র কৃষিতে ব্যবহার হচ্ছে। আগামীতে আমার সকল ফসলই আধুনিক যন্ত্রের আওয়তায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

কৃষি অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে পেয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, ফরিদপুরের জেলা প্রশাসক অতুর সরকার, জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামানসহ জেলার কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিল। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের