বৃষ্টিতে লন্ডভন্ড মিরপুরের কনসার্ট

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২২, ০৪:৫১

মিরপুর স্টেডিয়াম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট শুরু হয়েছে।

কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়, বন্ধ হয় সাড়ে ৫টায়।৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়। সাড়ে ৪টায় পারফর্ম করেন মাইলসের হামিন আহমেদ। এরপর ৫টা ১৫ মিনিটে পারফর্ম করেন মমতাজ; যা চলে ঘণ্টাব্যাপী।

এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতি শুরু হয়। ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলতে থাকে। কিন্তু এরমধ্যেই শুরু হয়ে তুমুল বৃষ্টি। এরফলে আপাতত কনসার্ট বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, এরপর সন্ধ্যা ৭টায় শেরে বাংলা স্টেডিয়ামে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭টা ১০ মিনিটে আবারও গাওয়া হবে জাতীয় সংগীত। ৭টা ১৫ মিনিট থেকে পারফর্ম করবেন ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। সে সময় শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে (এ আর রহমান) বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন। এর মাঝে সাড়ে ৭টায় রয়েছে এশার নামাজের বিরতি। এরপর আবারও গান শুরু করবেন এ আর রহমান, যা চলবে রাত ১২টা পর্যন্ত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা