কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২০:১৪

ঘাতক ট্রাক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় ধান মারাইয়ের গাড়ি উল্টে দুই কৃষক আহত হন।

শনিবার (১ মে) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী রেলষ্টেশন সংলগ্ন ভাকারি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধান মারাই করে শ্যালো মেশিন চালিত একটি গাড়ি নিয়ে বাড়ির ভোটমারীর দিকে যাচ্ছিল। এসময় বুড়িমারী থেকে আসা একটি ট্রাক ধান মারাইয়ের গাড়িতে ধাক্কা দিলে ট্রাক ও শ্যালো মেশিন চালিত থ্রী- হুলার (ধান মারাই) গাড়ি উল্টে যায়।

এতে কৃষক ইয়াসিন আলী বাবু ও তার ছোট ভাই ইমরান একই গ্রামের জাহেদুর রহমান(৩৫) আহত হয়। এদের মধ্যে কৃষক ইয়াসিন আলী বাবু শ্যালো মেশিনের ধান মারাই গাড়ি নিচে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন। অপর দুই কৃষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত কে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্যরা ট্রাক ও থ্রি হুইলাটি উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর