‘জয় বাংলা’ না বলার অর্থ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ ২০২২, ১০:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ফাইল ছবি

যারা এখনও মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা ‘জয় বাংলা’- কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিতে চান না তাদের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে আওয়ামী লীগের এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা এখনও ‘জয় বাংলা’ স্লোগান দেয় না তারা আসলে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে না।

আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, জয় বাংলা স্লোগান একসময় দেশে নিষিদ্ধ ছিল। এই স্লোগান দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা এই স্লোগান উচ্চারণ করেই স্বাধীনতা অর্জন করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি ও খুনি চক্র এই স্লোগান নিষিদ্ধ করেছিল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা