বুড়িমারী স্থল বন্দর দিয়ে শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি দেশে ফিরলেন

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ০৮:২৫

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে  ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরে এসেছেন। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরলেন।
 
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন ফিরে আসা বাংলাদেশি কে বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায়  কোয়ারিন্টিনে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়া হোসন।
বুড়িমারী ইমিগ্রেশন সুত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত তিনদিনে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দুই দেশের ১৬ জন যাত্রী পারাপার হয়েছেন। এদের মধ্যে ৪ ভারতীয় নাগরিক অনুমতি নিয়ে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতের আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিকরা বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ৬ শিক্ষার্থী ও চট্রগ্রামের ৩ জন ও রংপুর হারাগাছ এলাকার ৩ জন রয়েছেন। তাদের কে পাটগ্রাম উপজেলা প্রশাসন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটের সামটাইম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করেন।
 
বুড়িমারীতে আটকে পড়া যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা না নিয়ে ফিরত এসেছি। কিন্তু বুড়িমারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন আমার তিন জনের পক্ষে থাকা সম্ভব না। হাতে টাকা পায়সাও নেই কিভাবে ১৪ দিন থাকব। আমাদের হোম কোয়ারেন্টিনে দেওয়া অনুরোধ করছি।
 
বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়া হোসন বলেন, যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছে শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সে সব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানান।
 
বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশেী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা