হাদিসুরের মৃত্যু, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

নিজস্ব প্রতিবেদক | ৪ মার্চ ২০২২, ০৪:৫৯

ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি তে রকেট হামলায় হাদিসুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। এ মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক ও বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান অলিভিয়া বন্দরে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এটা হতাশাজনক ও বেদনাদায়ক। আমরা গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রুশ কমান্ডাররা নজর রাখছেন। ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে বন্দি করে মানবঢালে পরিণত করছে।’

ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান থেকে মানবিক সমস্যা সমাধানের জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধসহ বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+7495 498-34-46, +7495) চালু করেছে। ই-মেইলেও (gumvs@mil) সাহায্যের আবেদন করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর