অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেপ্তার, দেশে ফিরেছেন ১১৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | ৪ মার্চ ২০২২, ০৩:৩০

লিবিয়ার ডিটেনশন সেন্টারে থাকা ১১৪ বাংলাদেশি বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে দেশে ফিরেছেন। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।

ইউনাইটেড ন্যাশনস মাইগ্রেশন অ্যাজেন্সির (আইওএম) সহায়তায় তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ গণমাধ্যমকে জানিয়েছেন, লিবিয়া থেকে ১১৪ জন বাংলাদেশি যাত্রীকে নিয়ে আসা বোরাক এয়ারের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়ায় যান ওই ব্যক্তিরা। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান তারা। সেখান থেকে দালালরা তাদের ত্রিপোলিতে নিয়ে যায়। লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা তাদের গ্রেপ্তার করে। ওই বাংলাদেশিরা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার জন্য দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিলেন। ধরা পড়ার পর তারা সবাই জেল খেটেছেন। পরে আইওএম আউট পাস নিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। সবাইকে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা করে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর