শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন শাবিপ্রবির প্রতিনিধি দল

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ০৭:০৮

ছবিঃ সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটির শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছেন আজ সন্ধ্যায়।

শনিবার পৌনে ৬টার দিকে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে শাবিপ্রবির পাঁচজন শিক্ষক উপস্থিত আছেন।

প্রতিনিধি দলের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। 

তার আগে শুক্রবার বিকালে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আসতে বলেন। মন্ত্রীর সেই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হয়ে ৫ জনের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভার্চুয়াল বৈঠক অথবা শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার অনুরোধ জানায় তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব