ইসি নিয়োগের বিল সংসদে উঠছে কাল

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ০২:২৮

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বহুল আলোচিত খসড়া আইনটি আগামীকাল রোববার সংসদে উত্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং এর আইন শাখা-১ অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান স্বাক্ষরিত সংসদ অধিবেশনের রোববারের (২৩ জানুয়ারি) কার্যসূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কার্যসূচি উল্লেখ করা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের নিমিত্তে বিধানকল্পে আনীত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংসদের উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করবেন। 

বিলটি সংসদের অনুমতি মঞ্জুরের পর মন্ত্রী বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।

দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে এদিন (রোববার) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি শিল্প, বাণিজ্য ও সেবাখাতসহ দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে বাণিজ্য সংগঠনসমূহের ভূমিকা, কার্যক্রম, শৃঙ্খলা ও দায়বদ্ধতা সুসংহতকরণকল্পে ‘ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স-১৯৬১ রহিত করে যুগোপযোগী করে প্রণীত ‘বাণিজ্য সংগঠন বিল-২০২২’ সংসদে উত্থাপন করে বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।

একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২ সংসদে উত্থাপন করে তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা