বোয়ালমারীতে বোনের বাসায় বেড়াতে এসে গণধর্ষণ, আটক ৮

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ৩০ এপ্রিল ২০২১, ০৬:৫৪

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে খালাতো বোনের বাসায় বেড়াতে এসে খালাতো বোনের স্বামীর যোগসাজশে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, নড়াইল জেলার মহেশখালী পুরাতন বাজার নিবাসী ওই গৃহবধূ গত ২৭ এপ্রিল তার খালাতো বোনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে বেড়াতে আসেন। কিন্তু গৃহবধূর খালাতো বোন এলিনা বেগম সেদিন তার জা আফরোজা বেগমের চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। খালাতো বোনের সাথে দেখা করার জন্য গৃহবধূ বিকেলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রাতে এলিনা বেগমের স্বামী কাওসার মোল্যার ছেলে মিন্টু মোল্যার সাথে বাড়ি ফেরার পথে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিকট পৌঁছলে মিন্টু ওই গৃহবধূকে ফুসলিয়ে এবং প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানে নিয়ে যায়।

সেখানে মিন্টু মোল্যার সহযোগিতায় আগে থেকেই উপস্থিত তার সাত বন্ধু আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের কামরুল শেখের ছেলে শাহিন শেখ (২১), একই ইউনিয়নের বনচাকি চরপাড়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে জয়নাল আবেদীন (২৯), আ. কুদ্দুস মোল্যার ছেলে রাজু মোল্যা (২০), হেমায়েত হোসেনের ছেলে মো. মফিজুল মোল্যা (২১), চরশুকদেবনগরের আবু তালেব মোল্যার ছেলে রিফুল মোল্যা (৩৯), রামদেবনগর গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ওই গৃহবধূকে তার পালাক্রমে ধর্ষণ করে।

গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মিণ্টু মোল্যার স্বীকারোক্তিতে বাকি সাত আসামিদের আটক করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মিন্টু মোল্যার সহযোগিতা উল্লেখপূর্বক বাকি সাত জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের বলেন, রাত সাড়ে ১১টায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৮ আসামিদের আটক করে। এ ঘটনায় থানায় আজ (বৃহস্পতিবার) একটি ধর্ষণ মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর