রেড জোন রাঙামাটিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সময় ট্রিবিউন | ১৬ জানুয়ারী ২০২২, ০৩:১৭

রাঙামাটির ঝুলন্ত সেতু-ছবি সংগৃহীত

করোনার রেড জোন রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে প্রশাসনের নির্দেশনা তেমন মানা হচ্ছে না। সচেতন নয় পর্যটকরা। অনেকেই পরছেন না মাস্ক। দিচ্ছেন নানা অজুহাত।

সিম্বল অব রাঙামাটি হিসেবে পরিচিত পর্যটনের ঝুলন্ত সেতু। শনিবার (১৫ জানুয়ারি) ছুটির দিনে দলে দলে এসেছে পর্যটক। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক।

কেউ কেউ বেড়াচ্ছেন হ্রদে। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ দেখা যায়নি কারোই। অনেকের মুখেই ছিল না মাস্ক। প্রশাসনের নির্দেশনা থাকলেও মাস্ক ছাড়াই অনায়াসে প্রবেশ করেছে বিভিন্ন পর্যটন স্পটে। এ নিয়ে অজুহাতেরও অভাব ছিল না তাদের।

করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির জন্য রেড জোন ঘোষণার পর অর্ধেক পর্যটক প্রবেশ এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নির্দেশ দেয় প্রশাসন। তবে তা তেমন কার্যকর হচ্ছে না কোথাও।

তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালানোর কথা জানান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রেডজোন রাঙামাটিতে করোনা শনাক্তের হার ১০ শতাংশ। যদিও এর সঙ্গে ভিন্নমত আছে স্থানীয় সিভিল সার্জন অফিসের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব