ফরিদপুরে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়ারি আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ৩০ এপ্রিল ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা পরিষদের সদস্য বিউটি আক্তারের স্বামী কামরুজ্জামান খানসহ তাস দিয়ে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল ) বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালালের বাড়িতে যায়। এ সময় শাহ জালালের বাড়ির উঠানে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালাল(৩০), একই ইউনিয়নের টুংরাইল গ্রামের শহীদ শেখ(২৫), ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের আমিনুর শেখ(৩০) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নড়াইল গ্রামের কামরুজ্জামান খানকে আটক করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক প্যাকেট তাস এবং ১ হাজার ৭২০ টাকা জব্দ করে। এ ঘটনায় বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান বাদি হয়ে ৪ জনকে আসামী করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৪ আসামিকে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা