ফরিদপুরে প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৯ এপ্রিল ২০২১, ০৭:০৩

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় মোসাঃ জান্নাতী (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রাম থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। জান্নাতী বিষ্ণুদী গ্রামের মৃত বাচ্চু শেখের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

জান্নাতীর দাদি রুকি বেগম অভিযোগ করে বলেন, জান্নাতীর বাবা ৬ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় জান্নাতীর মা জোসনা বেগম জান্নাতীকে আমার কাছে রেখে ঢাকায় চলে যায়। সেখানে সে একটি গার্মেন্টসে চাকরি করে। এরপর থেকে আমি জান্নাতীর লালন-পালন করে আসছি। ভিক্ষা করে আমি তার লেখাপড়ার খরচ চালাতাম। তিনি আরো বলেন, জান্নাতী মাদ্রাসায় পড়ালেখা করত। মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিবেশী মানি শেখের ছেলে বাসার শেখ (৩৫) তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। অভিযুক্ত বাসার বিবাহিত। তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

প্রেমের বিষয়টি বাসারের স্ত্রী-সন্তানরা জানার পর তারা বিভিন্নভাবে জান্নাতীকে ভয়ভীতি দেখায় ও এলাকার সবাইকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জান্নাতী ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা