করোনায় মারা গেলেন সাংবাদিক সৈয়দ শাহজাহান

সময় ট্রিবিউন | ২৯ এপ্রিল ২০২১, ০৬:১৭

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান। জামালপুরের এই কৃতিসন্তান বুধবার বিকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর সাংবাদিক ফোরাম'ঢাকার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। তারা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ২৩ এপ্রিল থেকে রাজধানীর উত্তরার বেসরকারী ক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ বছর বয়সী এই সাংবাদিক। সৈয়দ শাজাহানের স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত প্রায় আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে সৈয়দ শাজাহানকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ শয্যায় রাখা হয়।
সৈয়দ শাহজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম বলেন, বুধবার দুপুরের পর থেকে চাচার অবস্থার অবনতি ঘটে। বিকালে অক্সিজেন লেবেল একেবারে কমে যাওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জামালপুর শহরের এক নং ওয়ার্ডে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে জানাজা শেষে দাফন হবে।
সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জ সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই সদস্য। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিল তাঁর বেশ ঘনিষ্ঠতা। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন জামালপুরের এই কৃতিমান সন্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর