আপনি কি জানেন? শ্যাম্পু হতে পারে অকাল মৃত্যুর কারণ!

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০২:২২

ছবিঃ সংগৃহীত

প্রসাধনীর গন্ধ ত্বকের জন্য হতে পারে মারাত্মক বিপজ্জনক! শ্যাম্পু-সাবানের মতো সুগন্ধিযুক্ত প্রসাধনীগুলোর কারণে হতে পারে অকাল মৃত্যু। এমনটাই বলছে গবেষণা।

সুগন্ধিযুক্ত সাবান, শ্যাম্পু, লিপস্টিক, আইশ্যাডোর মতো প্রসাধনীতে কিছু রাসায়নিক উপাদান থাকে, যা ত্বকের উপকারের বদলে ক্ষতিই করে থাকে বেশি। এসব প্রসাধনীতে ফ্যালেট নামক একটি রাসায়নিক থাকে। এটি শরীরে যত বেশি মাত্রায় যাবে, ততই বেশি ক্ষতি করবে। যে কোনো ধরনের অসুস্থতা থেকে মৃত্যু অনেকটা এগিয়ে দিতে পারে ফ্যালেট। সবচেয়ে বেশি বেড়ে যেতে পারে হৃদরোগ সংক্রান্ত মৃত্যুর প্রবণতা।

সম্প্রতি ‘এনভারনমেন্টাল পলিউশন’ নামক এক পত্রিকায় এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখের অধিক মানুষের মৃত্যু হয় ফ্যালেটের কারণে। এর প্রভাবে ৫৫-৬৪ বছর বয়সীদের মৃত্যুর হার বেড়ে গেছে।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, যে কোনো প্লাস্টিকের জিনিসে হাত দিয়ে তার পর তা মুখে দিলে, সেখান থেকে রাসায়নিক পেটে চলে যেতে পারে। তার জেরে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে ফ্যালেটের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে মাঝেমধ্যেই হাত পরিষ্কার করা জরুরি। পাশাপাশি, প্লাস্টিকের বাসন বা খেলনা থেকে যথা সম্ভব দূরে থাকলেও নিজেকে কিছুটা সুরক্ষিত রাখা যাবে। তবে সুগন্ধী ছাড়া সাবান, শ্যাম্পু তুলনামূলক কম ক্ষতি করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

সূত্র: আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা