দীর্ঘদিন আলু সংরক্ষণ করবেন যেভাবে

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ০৬:১৫

ছবি : ইন্টারনেট

সব বাড়ির রান্নাঘরে যে জিনিসটা থাকেই, সেটা আলু। কিন্তু টানা অনেক দিন ধরে আলু কিনে ফেলে রাখলে তা খারাপ হয়ে যায়। হয় আলুর তাজা ভাব চলে গিয়ে আলু একটু সবুজ হয়ে যায়, না হলে আলু থেকে অঙ্কুর বেরিয়ে যায়। তবে ঠিক ভাবে রাখতে জানলে যে কোনও সব্জি বা ফলের চেয়ে আলু অনেক বেশি দিন ভাল থাকবে। আলু ভাল রাখতে গেলে কী করবেন জেনে নিন।

বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুনঃ যে জায়গায় আলু রাখছেন সেখানে ভালমতো বাতাস চলাচলের প্রয়োজনীয়তা রয়েছে। তাই ছিদ্রযুক্ত কোনও জায়গায় আলু রাখলে আলু অনেকদিন ভাল থাকবে।

অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখুনঃ একটু অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় আলু রাখুন। আলু ভাল থাকবে। তবে ফ্রিজে কোনও ভাবেই আলু রাখবেন না। এতে আলুর রং ও স্বাদ দুই-ই খারাপ হয়ে যায়।

আলু ধুয়ে রাখবেন নাঃ সব্জি যেমন ধুয়ে রাখেন, আলু কখনওই তেমন ধুয়ে রাখবেন না। এতে আলুতে তাড়াতাড়ি ড্যাম্প ধরে যেতে পারে এবং আলু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।

সূর্যালোক লাগাবেন নাঃ অতিরিক্ত সূর্যালোক ও তাপমাত্রা আলুর জন্য ভাল নয়। আসলে অতিরিক্ত আলো থেকে সোলানিন নামে এক রাসায়নিক উৎপন্ন হয়। এর ফলে আলুর উপরের ত্বক সবুজ হয়ে যেতে পারে। এই ধরনের আলু খেতে তেঁতো হয়। বেশি পরিমাণে খেলে শরীর অসুস্থ হতে পারে। আলুর কোনও একটি অংশ সবুজ হয়ে গেলে সেটা কেটে তারপর ব্যবহার করুন। সূর্যালোক থেকে আলুতে অঙ্কুরও জন্মায়। রান্না করার আগে অঙ্কুর বেরনো অংশ কেটে তবেই ব্যবহার করুন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা