ত্বক উজ্জল রাখতে খাবেন যেসব খাবার

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ০৫:৫৩

ছবি : ইন্টারনেট

সুন্দর ত্বক কে না চায়? আগে সকলে ফরসা হতে চাইতেন। ধারণা ছিল, তাতেই দেখাবে সুন্দর। সৌন্দর্যের ব্যাখ্যায় সময়ের সঙ্গে বদল এসেছে। গায়ের রং থেকে অবশেষে ত্বকের স্বাস্থ্যে বেশি জোর দিতে দেখা যাচ্ছে পুরুষ-মহিলা সকলকেই। স্বাস্থ্যকর ত্বককের ঔজ্জ্বল্য যে কোনও সময়ে রূপ দ্বিগুণ করে তুলতে পারে। তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে।

কিন্তু কী ভাবে পাওয়া যাবে উজ্জ্বল, স্বাস্থ্যকর ত্বক? বিদেশি ক্রিম মাখতে হবে? নাকি প্রতি সপ্তাহে যেতে হবে পার্লারে? এ সবের চেয়ে অনেক সহজ এবং কার্যকর পথ রয়েছে। শুধু মেনে চলতে হবে নিয়ম। কেমন সে পথ? মাত্র কয়েকটি ফল। তাও আবার মাখা নয়, খাওয়া।

চিকিৎসকেরা বলছেন, খাদ্যাভ্যাস ঠিক করলেই ত্বক সুন্দর হবে। তবে আকাশ ছোঁয়া দামের প্রসাধনী সামগ্রীতে মন না দিয়ে ক’দিন একটু নিয়ম করে ফল খেয়ে দেখা যাক না। কেমন দেখায় নিজেকে, তা তো বুঝতেই পারা যাবে সহজে।

১) ব্লুবেরি, স্ট্রবেরির মতো ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস। ত্বককে তা বাঁচাতে পারে যে কোনও দাগ-ছোপ থেকে।

২) কলা হল ভিটামিনে ভরা। ভিটামিন এ, বি, ই— সব থাকে এতে। বয়সের সঙ্গে ত্বকে যে ক্লান্তির ছাপ দেখা দেয়, তা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ফল।

৩) পাকা পেঁপে পেট পরিষ্কার রাখে। তার প্রভাব গিয়ে পড়ে ত্বকে। ঝলমলে ত্বক পাওয়ার জন্য পাকা পেঁপে হল কার্যত শেষ কথা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা