চুলের যত্নে কি করবেন? জেনে নিন ঘরোয়া উপায়

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ১৭:২৬

ছবি : ইন্টারনেট

প্রতিদিনের ব্যাস্ততায় চুলের যত্নের ব্যাপারে অনেকেই উদাসীন। এতে করে চুল হয়ে যায় রুক্ষ এবং অনেকের চুল পড়তে থাকে। অল্প সময় ব্যায় করলেই ঘরোয়া ভাবে চুলের ভাল যত্ন  নেওয়া সম্ভব। সপ্তাহে একদিন বা দুইদিন চুলের যত্ন নিয়ে চুল রাখুন সুন্দর ও উজ্জ্বল।

ঘরোয়া উপায়ে চুলের যত্ন :

১) সরিষার তেল ও নারিকেল তেল : নানান সময় ব্যাবহারের জন্য সবার বাড়িতেই থাকে সরিষার তেল। সরিষার তেল চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।  অল্প পরিমাণ সরিষার তেলের সাথে নারিকেল তেল মিশিয়ে নিবেন। তারপর চুলের তালুতে আর আগাতে ম্যাসাজ করে নিবেন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। সরিষার তেলের বদলে ক্যাস্টর অয়েল বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন।

২) পেঁয়াজ : রান্নার কাজে পেয়াঁজের ব্যাবহার করা হয় বেশিরভাগ পরিবারেই। সবার ঘরেই থাকে কম বেশি পরিমানে পেয়াজ। চুলকে মজবুত রাখার জন্য এটি খুবই উপকারী। রুক্ষ চুলে পেঁয়াজের রসের সাথে লেবুর রস বা অল্প তেল মিশিয়ে নেবেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

৩) ডিম ও তেল: চুলের জন্য উপকারী ডিম। চুলের যত্নে ব্যাবহার করতে পারেন ডিম। আপনার চুল যদি রুক্ষ হয় তাহলে ডিমের সাদা অংশ বাদে শুধু কুসুমের সাথে তেল মিশিয়ে নেবেন। আর পাতলা চুলের জন্য শুধু ডিমের সাদা অংশ নিবেন। মিশ্রণ তৈরি হয়ে গেলে চুলে ভালোভাবে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এটি চুলের জন্য খুবই কার্যকরী।

৪) টকদই : চুলে অনেকেই কন্ডিশনার ব্যাবহার করে থাকেন। এতে অনেকের চুল পড়ে।  টকদই কন্ডিশনার হিসেবে কাজ করে। তাই টকদই চুলে মেখে রেখে দিন ১০ মিনিট  তারপর ধুয়ে ফেলুন। এভাবে শ্যাম্পুর পর টকদই ব্যবহার করলে আপনার চুল হবে ঝলমলে।

৫) চা-পাতা : চা খাওয়ার পর চা-পাতা ফেলে দেবেন না। সেটি আরেকবার ফুটিয়ে ঠাণ্ডা করে রেখে দিন। গোসলের শেষে চায়ের পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

৬) কলা ও মধু : সিল্কি চুলের উজ্জলতা  বাড়াতে কলা আর মধুর মিশ্রণ ব্যবহার করুন। তবে কলার এই পেস্ট ১০ মিনিটের বেশি চুলে রাখবেন না। তাহলে চুল ধুতে কষ্ট হবে। ৫-৬ মিনিট রেখে তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা