শীতকালে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৩, ০২:৪৪

ছবিঃ সংগৃহীত

শীতের দাপটে স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য্য হারিয়ে ফেলে ত্বক। এই সময়ে প্রয়োজন বিশেষ যত্নের। শীতে ত্বকের অতিরিক্ত যত্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে ও প্রাণহীন। এই সময়ে প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন, যার কিছু ঘরোয়া টিপস আপনার সমস্যার চটজলদি সমাধানে কাজে দেয়।

এমনই কিছু ঘরোয়া টিপস নিচে উল্লেখ করা হল-

১. শীতকালে ত্বককে ময়শ্চারাইজড রাখা অত্যন্ত জরুরি, এর ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। নারকেল তেল, ক্যাস্টর তেল, অলিভ ওয়েল, দইয়ের ঘোল ও শশা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে সুফল মেলে।

২. সাধারণত শীতকালে আমরা প্রত্যেকেই কম পরিমাণে পানি পান করি। শরীরে পানির ঘাটতির কারণেও ত্বক শুকনো ও রুক্ষ হয়ে পড়ে। লক্ষ্য রাখবেন, শীতে যাতে শরীরে যথেষ্ট পানির অভাব না হয়। পানির পরিমাণ বাড়ানোর জন্য অল্প গরম পানি পান অভ্যাস করতে পারেন। এতে আপনার পানির ঘাটতি পূরণ হবে।

৩. শীতকালে হালকা কুসুম গরম পানিতে গোসল করলে মাংশপেশি স্বস্তি পায়। তবে মুখের ত্বকে তা ব্যবহার না করাই উচিৎ। সে ক্ষেত্রে গরম বা ঠাণ্ডা জলের পরিবর্তে সামান্য গরম জল দিয়ে মুখ ধোওয়া উচিত।

৪. প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চরাইজার দিয়ে মুখের ত্বক মালিশ করতে ভুলবেন না। এর ফলে ত্বক কোমল ও উজ্জ্বল হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা