মৃত্যুর ১১১ দিন পরে কবর থেকে লাশ উঠানোর নির্দেশ

নাটোর প্রতিনিধি | ১৯ নভেম্বর ২০২১, ০২:২১

ছবিঃ সংগৃহীত

নাটোরের রাজাপুর আমহাটি কবরস্থান থেকে মৃত্যুর ১১১ দিন পর আদালতের নির্দেশে হারুনুর রশিদ নামে এক যুবকের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে মরদেহ উত্তোলনের সময় থানা পুলিশের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক উপস্থিত ছিলেন। 

মৃত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, নাটোর সদর থানার রথবাড়ি এলাকার আব্দুর রহিম ব্যাপারীর সঙ্গে জমি নিয়ে তার আপন ভাই চক আমহাটি হাফরাস্তা এলাকার আব্দুল আজিজ ব্যাপারীর বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গত ২৫ জুলাই আব্দুর রহিম ব্যাপারীর ছেলে হারুনুর রশিদ অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মারা যান। পরে সামাজিক ভাবে হারুনুর রশিদের মরদেহ দাফন করা হয়।

কিন্তু মৃত্যুর পর আব্দুর রহিম ব্যাপারী জানতে পারেন হারুনুর রশিদকে তার চাচা আব্দুল আজিজ ব্যাপারী এবং তার দুই ছেলে আকরাম হোসনে বাবু ও জহুরুল ইসলাম কৌশলে খাবারের সঙ্গে গ্যাস ট্যাবলেট পান করান। ফলে হারুনুর রশিদের মৃত্যু হয়।

এ বিষয়ে আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে গত ৪ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গোলজার হোসেনের আদালতে মামলা দায়ের করেন। ৬ অক্টোবর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাটোর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

গত ১০ অক্টোবর নাটোর থানায় ৩ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। অবশেষে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের