পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা: ৩৭ আসামি রিমান্ডে

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ০১:২১

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালিয়ে ৩০টির বেশি বাড়িতে আগুন জালিয়ে দেওয়া হয়-ছবি সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা দুই মামলায় গ্রেপ্তার ৩৭ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহাবুবার রহমান আসামিদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানান। পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এক আসামির বয়স ১৮-এর কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান রিমান্ড মঞ্জুরের ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার (১৭ অক্টোবর) রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এরমধ্যে একটি মামলা হয়েছে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

আরেক মামলায় ফেসবুক পোস্টদাতা আসামি পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আল আমিন ও উজ্জ্বল হাসান নামের ওই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর