আরজে নিরব রিমান্ডে

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৫:০৮

হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরব-ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। নিরবের পক্ষে তার আইনজীবী শামীম আহম্মেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

দুই পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাকসুদা আক্তার রিমান্ডের এ আদেশ দেন।

জামিন আবেদনে নিরবের আইনজীবী বলেন, ‘তিনি (নিরব) প্রতিষ্ঠানটির একজন কর্মচারী মাত্র। হয়রানি করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। গত ২ অক্টোবর তিনি প্রতিষ্ঠানটির এমডি বরাবর অব্যাহতির দরখাস্ত দেন। কর্তৃপক্ষ দরখাস্ত গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। রিমান্ড আবেদন বাতিল করে তার জামিনের প্রার্থনা করছি।’   

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেপ্তার করা হয়। পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

গত ৩ অক্টোবর কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় রিপন মিয়াকে পুনরায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আরজে নিরব দেশের পরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। এখন তিনি সিটি এফএম রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন বলে জানান তার আইনজীবী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা