কারাগারে গেলেন রিং আইডির পরিচালক সাইফুল

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৪:১৯

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম-ফাইল ছবি

সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ১১ অক্টোবর আসামির জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সাইফুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে এদিন তাকে এজলাসে উপস্থিত করা হয়নি।

আসামি পক্ষের আইনজীবী শাহাবুদ্দিন মোল্লা বলেন, দুই দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১১ অক্টোবর আসামির জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

গত ৩১ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাইফুলকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২ অক্টোবর আসামি সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিউনিটি জবস খাতে অ্যাডভারটাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তথ্য থেকে দেখা যায়, কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা