কৃষক কালিচরণ হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭

প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক গ্রামে কৃষক কালিচরণ মন্ডল হত্যা মামলায় আজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল পোনে ৪ টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামি আজাদ হোসেন ওই গ্রামের আজাহার আলীর ছেলে। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামি পক্ষে ছিলেন এটিএম শাজাহান। রায় প্রদাণের সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি আন্ধারমানিক গ্রামের মৃত সাধু চরণ মন্ডলের ছেলে কালী চরণ মন্ডলকে (৭০) পূর্ব শত্রুতার জের ধরে আজাদ কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা আজাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিনই নিহতের ছেলে গোপাল মন্ডল থানায় মামলা করেন। ২০১৫ সালের মে মাসের ২৪ তারিখ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে আসামিকে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা