মেজর সিনহা হত্যা মামলা: দ্বিতীয় দফায় সাক্ষ্য শুরু

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৬

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান-ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল সোয়া ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলির (পিপি) ফরিদুল আলম জানান, সকাল ৯টা ৪০ মিনিটে মামলার ১৫ আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরা হলেন— বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, তার দেহরক্ষী কনস্টেবল রুবেল শর্মা, টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাগর দেব, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

তিনি বলেন, সিনহা হত্যা মামলার প্রথম ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য সমন দিয়েছিলেন আদালত। প্রথম দফায় প্রতিদিন পাঁচ জন করে তিন দিনে ১৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও মাত্র দুই জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মামলায় চার্জশিটভুক্ত সাক্ষী রয়েছেন ৮৩ জন।

জানা যায়, প্রথম দফার শুনানিতে গত ২৩ আগস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আইনজীবী রানা দাশগুপ্ত ও লিটন মিয়ার আইনজীবী শওকত ১৫ আসামির পক্ষে ফেরদৌসীকে দুই দিন জেরা করেন। ২৪ ও ২৫ আগস্ট সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ হয়। আসামিপক্ষের আইনজীবীরা সিফাতকে জেরা করেন।

চলতি বছরের জুন মাসে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। করোনা সংক্রমণ বেড়ে গেলে আদালতে কার্যক্রম বন্ধ থাকায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর সিনহাকে গুলি করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের